
সঞ্জয় বাড়ৈ
মাদারীপুর জেলার ঐতিহ্য,"শ্রীশ্রী সরস্বতী পূজার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাত পোহালেই হিন্দু ধর্মানুসারে বিদ্যার দেবী শ্রীশ্রী সরস্বতীর পূজা ও অর্চনা।এই পূজাটি মাদারীপুর শহরের একটি ঐতিহ্য। বাংলাদেশের আর কোন জেলা কিংবা শহরে এতো বেশি উৎসাহ ও আনন্দময় পরিবেশে পূজা অনুষ্ঠিত হতে দেখা যায়নি।পূজা এলে মাদারীপুর শহরটি কয়েকদিন পূর্ব থেকেই বর্নিল সাজে সজ্জিত হয়ে থাকে। এখানকার পূজার অনুষ্ঠান গুলো ৩ দিন পর্যন্ত চলমান থাকে। প্রথম ২ দিন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচগান ও আলোক সজ্জার প্রদর্শনী দেখা যায়,তৃতীয় দিনে মঙ্গল শোভাযাত্রা বা রেলি বের হয়।রত্র ৮টার পড়ে সমস্ত পূজা মন্ডপগুলো তাদের প্রতিমা,মিউজিক সিস্টেম ও লাইটিং ট্রাকে করে শকুনি লেক পাড়ে সমবেত হয়, সাথে থাকে বিশাল জনসমুদ্রের নৃত্য। একে একে সমস্ত প্রতিমার ট্রাক গুলো সমবেত হলে,তারা শহর পরিভ্রমনে বের হয়।পরিভ্রমন শেষে তাঁরা, মাদারীপুর সরকারি কলেজ মাঠে উপস্থিত হন।প্রায় মাঝ রাতে,জেলা প্রশাসন কর্তৃক শেষ্ঠ আয়োজকদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। শহরে প্রায় ৫০ টি মন্দিরে পূজার আয়োজন সম্পন্ন করা হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ অনেক ক্লাব জাঁকজমকপূর্ণ পূজার আয়োজন করেছে।শহরের উল্লেখযোগ্য আয়োজক হচ্ছে -উওোরন ক্লাব,জনতা ক্লাব,এিনয়ন ক্লাব,বলরামদেব মন্দির,শিশুক্লাব,মাদারীপুর সরকারি কলেজ, মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়,সরকারি ইউনাইটেড ইসলামিয়া উচ্চ বিদ্যালয়,আলহাজ্ব আমিনউদ্দীন হাই স্কুল, ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,বীরমোহন উচ্চ বিদ্যালয়।আয়োজক ছাড়াও প্রশাসনের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তার প্রস্তুতি গ্রহন করা হয়েছে। আশা করি সকলের সার্বিক সহযোগিতায় একটি সুন্দর ও আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হবে।